সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইউএনওকে ‘আপা’ বলায় ব্যবসায়ীকে মারধর : সেই পুলিশ সদস্য প্রত্যাহার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লাকে ‘স্যার’ না বলে ‘আপা’ বলায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার এবার অভিযুক্ত পুলিশ কনস্টেবল রফিককে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামিমের নির্দেশে আজ শনিবার তাকে মানিকগঞ্জ জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেলের রেজাউল হক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউএনওর নির্দেশেই ওই ব্যবসায়ীকে মারধর করেছে এটা সত্য।

আদালত কাউকে মারধর করার নির্দেশ দিতে পারে না। পাবলিকের গায়ে হাত দেওয়ার কারণেই পুলিশ সুপার তাকে মৌখিকভাবে প্রত্যাহার করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার বিকেল সারে পাঁচটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজার বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, মারধরের স্বীকার ব্যবসায়ী জয়মন্টপ এলাকার গৌর চন্দ্র দাসের ছেলে তপন দাস।

পেশায় স্বর্ণকার তপনের জায়গীর বাজারে দোকান রয়েছে। তিনি খরিদ্দারের চাপের মুখে পড়ে ঘটনার দিন দোকান খোলেন। এই অপরাধে ইউএনও তাকেসহ খরিদ্দারদের জরিমানা করেন।
‘এ সময় তিনি স্যার না বলে ক্ষমা চেয়ে আপা বললে ইউএনও ক্ষিপ্ত হয়ে উঠলে কেন আপা বললি বলেই পুলিশ লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে’ বলে তপন দাস অভিযোগ করেন।

যদিও মারধরের কথা অস্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। তিনি বলেন, ‘অনেকেই আমাকে আপা এবং খালাম্মাতো বলেই। এর জন্য মারধর করা হয়নি। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউএনওকে ‘আপা’ বলায় ব্যবসায়ীকে মারধর : সেই পুলিশ সদস্য প্রত্যাহার।

আপডেট সময় : ০৪:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১