সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

এক সপ্তাহে ২ ছেলের মৃত্যু, শোক সইতে পারায় তিনিও মারা গেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
এক সপ্তাহে দুই ছেলের মৃত্যুর শোক সইতে পারলেন না বগুড়ার প্রবীণ শিল্পপতি বাশার মেটাল ওয়ার্কসের মালিক আবদুল লতিফ বাশার। দুই ছেলের মৃত্যুর পর তিনিও মারা গেছেন। জানা যায়, তার পাঁচ ছেলের চারজনেরই তার আগে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ওইদিন বাদ জোহর শহরের নারুলি মধ্যপাড়ার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আবদুল লতিফ বাশার পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।

পরিবার জানায়, বাশারের বড় ছেলে আইনুল হক সোহেল বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সাবেক সভাপতি, দ্বিতীয় ছেলে এনামুল হক জুয়েল, তৃতীয় ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনুল হক কোয়েল, চতুর্থ ছেলে রবিউল হক পাভেল ও পঞ্চম ছেলে শফিউল হক রাফেল। এদের মধ্যে জুয়েল, পাভেল ও রাফেল বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।

বড় ছেলে আইনুল হক সোহেল ২০১৮ সালের ১৮ এপ্রিল সকালে বগুড়া বিসিক শিল্পনগরীতে ‘গুঞ্জন মেটাল’ নামের নিজ মালিকানাধীন কারখানার দোতলার ছাদ থেকে পড়ে মারা যান। তার এ মৃত্যু নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছিল। এরপর একবছর আগে দ্বিতীয় ছেলে এনামুল হক জুয়েল (৫৫) অসুস্থ হয়ে মারা যান।

এছাড়া গত সপ্তাহের ১ জুলাই চতুর্থ ছেলে রবিউল হক পাভেল (৪৩) ও ৬ জুলাই পঞ্চম ছেলে শফিউল হক রাফেল (৩৮) মারা যান। এর আগে ২৮ বছর বয়সী এক নাতিও হারান শিল্পপতি বাশার। তিন বছরের ব্যবধানে চার ছেলে ও নাতিকে হারিয়ে আবদুল লতিফ বাশার আরও অসুস্থ হয়ে পড়েন।

মরহুমের তৃতীয় ছেলে আমেরিকাপ্রবাসী আমিনুল হক কোয়েল জানান, স্বামী, চার ছেলে ও নাতিকে হারিয়ে তার মা আয়েশা আক্তারও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তার মায়ের সুস্থতা এবং বাবা ও চার ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে আট দিনের ব্যবধানে বাবা ও দুই ছেলের মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক সপ্তাহে ২ ছেলের মৃত্যু, শোক সইতে পারায় তিনিও মারা গেছেন

আপডেট সময় : ০৫:৫১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১