সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

উজিরপুরে বিদ্যুৎ স্পর্শে স্বেচ্ছাসেবকদল নেতার মর্মান্তিক মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন হাওলাদার (৩৫) নামের এক স্বেচ্ছাসেবকদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মর্মান্তিক এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৬ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মোতলেব হাওলাদারের ছোট ছেলে নিজাম উদ্দিন হাওলাদার (৩৫) জয়শ্রী বাস ষ্ট্যান্ডে নিজ দোকানের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা যায় । জানা গেছে,ওই সময় তিনি জয়শ্রী বাস ষ্ট্যান্ডে নিজ ব্যবসা প্রতিষ্ঠান হাওলাদার ভ্যারাইটিজ ষ্টোরের ছাদ ঢালায়ের কাজ তদারকী করতে ছাদে উঠলে দোকানের উপর ২ থেকে ৩ ফুট দূরত্বে থাকা পল্লী বিদ্যুৎ’র ১১ হাজার কেভি হাইভোল্টেজের লাইনের তারে অসাবধানতাবশত তার হাত লাগলে ছিটকে নিচে পড়ে যায় । এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার ভাই মেহেদী ও জসিম অভিযোগ করেন,দোকানের উপর থেকে পল্লী বিদ্যুৎ’র হাই ভোল্টেজের লাইন সরানোর জন্য বার বার বললেও কোন কর্ণপাত করেনি পল্লী বিদ্যুৎ অফিস। দোকানের ছাদ ঢালাইয়ের আগে বিদ্যুৎ’র লাইন বন্ধ রাখার জন্য মৌখিকভাবে বললেও তারা লাইন বন্ধ করেনি। পল্লী বিদুৎ কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্ব জ্ঞানহীনতার ফলে আজ আমার তরতাজা ভাইয়ের প্রান দিতে হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। দলীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন হাওলাদার উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক পদ প্রত্যাশী ছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে বিদ্যুৎ স্পর্শে স্বেচ্ছাসেবকদল নেতার মর্মান্তিক মৃত্যু।

আপডেট সময় : ০৭:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১