সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

উজিরপুর থানার নতুন ওসি আলী আরশাদ, ওসি-তদন্ত মমিন উদ্দিন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হক মুন্না : বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. আলী আরশাদ এবং পরিদর্শক (তদন্ত) হিসেবে মো. মমিন উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যার পরে উজিরপুর মডেল থানার ওসি হিসেবে যোগদান করে দায়িত্বভার বুঝে নেন মো. আলী আরশাদ। এর আগে এদিন সকালে জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন তাকে উজিরপুর মডেল থানার ওসি হিসেবে যোগদানের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার নবাগত পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন। তিনি গত রবিবার (৪ জুলাই) এই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি জেলার মেহেন্দিগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

থানার নবাগত পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করা মো. আলী আরশাদ এর আগে বরিশাল জেলা কোর্ট পুলিশের পরিদর্শক এর দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, হত্যা মামলার একমাত্র আসামিকে (নারী) রিমান্ডে এনে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় গত সোমবার উজিরপুর মডেল থানার ওসি মো. জিয়াউল আহসান এবং পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুর থানার নতুন ওসি আলী আরশাদ, ওসি-তদন্ত মমিন উদ্দিন।

আপডেট সময় : ০৬:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১