সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

চট্টগ্রামে ভুয়া চিকিৎসক আটক//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ভার্সন

চট্টগ্রামে মো. খোরশেদ আলম (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন কর্নেল জোন্স রোডে কাট্টলি মেডিকেল হল নামের ফার্মেসি থেকে ভুয়া চিকিৎসককে আটক করে আকবর শাহ থানার পুলিশ। খোরশেদ আলম হাটহাজারী উপজেলার বাসিন্দা। তিনি নগরের পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় বাস করেন।

পুলিশ জানায়, খোরশেদ এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ার্ডবয়ের চাকরি করতেন। তার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও ৬ মাস আগে চট্টগ্রামে এসে চেম্বার খুলে রীতিমত তিনি বিশেষজ্ঞ চিকিৎসক। এর আগেও তিনি গত ২০১৭ সালে মাগুরায় এবং ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড ভোগ করেন।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহির হোসেন বলেন, ভুয়া চিকিৎসক মো. খোরশেদ আলম এক সময় ঢামেক হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কাজ করতেন। মূলত তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। গত ৬ মাস যাবত কর্নেল জোন্স রোডে কাট্টলি মেডিক্যাল হল নামে একটি ফার্মেসিতে রোগী দেখতেন নিয়মিত। নিজেকে এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি), নিউরোমেডিসিন, স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিন রোগসহ বেশকিছু বিষয়ে বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে প্রতারণা করতেন। তিনি বলেন, আলামত হিসেবে চিকিৎসকের সরঞ্জাম, নামফলক, ভিজিটিং কার্ড, সীলমোহরসহ কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে ভুয়া চিকিৎসক আটক//

আপডেট সময় : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১