সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

কঠোর লকডাউনে ইটভাঙা সত্তোর বছরের অসহায় বৃদ্ধার পাশে ওসি আফজাল হোসেন ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

“পুলিশ বাড়িয়েছে সেবার হাত-
ইটভাঙা সত্তোর বছরের অসহায় বৃদ্ধার কষ্ট নিপাত যাক”
বিধবা মরিয়ম বেগম সত্তোর বছরের অসহায় বৃদ্ধা। তারপরও ক্ষুধার তড়নায় কাজের সন্ধানে ‘কঠোর লকডাউনেও’ ঘর থেকে বেরোচ্ছেন এবং ইটভাঙার কাজ করে জীবিকা নির্বাহের কাজ করছেন।
বয়সের ভাড়ে ইটভাঙার কাজটিও তেমনভাবে করতে না পারলেও, এ কাজ করে যে টাকা রোজগার করছেন তা দিয়ে কোনোভাবে দিন কাটিয়ে দিচ্ছেন তিনি। আর তার এমন কষ্টের জীবনের কথা জানতে পেরে খোদ গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বৃদ্ধার পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।এরইমাঝে তাকে কিছু আর্থিক সহায়তা করেছেন, পাশাপাশি অসহায় ওই বৃদ্ধের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।
আর ওই বৃদ্ধার সঙ্গে কথা বলার একটি ছবিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
ওসি মোঃ আফজাল হোসেন সাংবাদিকদের জানান, ‘কঠোর লকডাউন’ কার্যকর করতে তার থানা এলাকায় নিয়মিত কাজের তদারকিতে বের হন তিনি। এসময় গৌরনদী উপজেলার বার্থী এলাকার প্রধান সড়কের পাশে মরিয়ম নামে ওই বৃদ্ধাকে ইটভাঙতে দেখেন।
তখন তার কাছে এগিয়ে যান এবং লকডাউনের মধ্যেও ঘর থেকে বের হয়ে ইটভাঙার কাজটি করার কারণ জানতে চান।
এসময় ওই বৃদ্ধা জানান, তিনি উপজেলার বাউরগাতি গ্রামের বাসিন্দা, স্বামী হালান সরদার মারা গেছেন অনেক আগে। বিয়ে হয়ে যাওয়ায় মেয়ে তার শ্বশুরবাড়িতে থাকছেন বিধায় বাড়িতে তিনি একাই থাকেন। আর তার ভরণপোষন দেওয়ার মতো কেউ না থাকায় নিজেকেই কাজ করে উপার্জন করে খেতে হয়। এজন্য ইটভাঙার কাজটি করছেন। আর এ কাজ করে দিনে যে ৩০-৪০ টাকা উপার্জন হয়, তা দিয়ে কোনোভাবে জীবনধারণ করছেন।
ওসি আফজাল হোসেন সাংবাদিকদের আরো বলেন, ওই বৃদ্ধার কথাগুলো শোনার পর খুব খারাপ লাগছিলো, সঙ্গে সঙ্গে তাকে মাস্কসহ নিজের বেতনের টাকা দিয়ে কিছু আর্থিক সহায়তা করি। যা দিয়ে হয়তো ৮-১০ দিন কাটবে তার। কিন্তু বাকি দিনগুলো একটু ভালোভাবে কাটাতে সাহায্যের প্রয়োজন ওই বৃদ্ধার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কঠোর লকডাউনে ইটভাঙা সত্তোর বছরের অসহায় বৃদ্ধার পাশে ওসি আফজাল হোসেন ।

আপডেট সময় : ০৯:৩৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১