সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

আইসিউ বেড নেই ঝালকাঠিতে, লাফিয়ে লাফিয়ে বাড়ছেই করোনা আক্রান্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ জন। এর মধ্যে সদর হাসপাতালের সিনিয়র নার্স কহিনুর বেগমসহ মারা গেছেন ৩ জন। বর্তমানে ঝালকাঠি জেলায় করোনা আক্রান্তের হার শতকরা ৫০ ভাগের বেশি।

এছাড়াও হাসপাতালের ল্যাবই নমুনা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনা মহামারির শুরু থেকে ঝালকাঠি জেলায় নমুনা পরীক্ষা অনুযায়ী এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৫৯ জন, জেলায় মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের।

ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালী বলেন, জরুরীভাবে আইসিইউ বেড স্থাপনের জন্য কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। ঝালকাঠিতে সেন্টাল অক্সিজেন ব্যবস্থার কাজ চলছে। করোনা বেড রয়েছে ৩৫টি, আরও ২০টি বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের চেষ্টায় বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সেবা দিচ্ছেন। দিন বা রাত রোগীর অক্সিজেন প্রয়েজন হলে ফোন করলেই সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন তারা।

এদিকে, ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেষ্ট করার ব্যবস্থ্যা না থাকায় সেখানকার রোগীরা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। রাজাপুর ও নলছিটি উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন ওঠানামা করছে।

স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের কর্মী আবিয়ান বলেন, হাসপাতালের একই ল্যাবে অন্যান্য রোগী প্রয়োজনীয় পরীক্ষা এবং রক্তদাতারা যাচ্ছেন। এতে করোনা সংক্রমণের হার বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইসিউ বেড নেই ঝালকাঠিতে, লাফিয়ে লাফিয়ে বাড়ছেই করোনা আক্রান্ত।

আপডেট সময় : ০৯:৩২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১