সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঝালকাঠিতে মাদকের প্রতিবাদে যুবকের চোখ উৎপাটনের চেষ্টা: আহত ৩।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:: নলছিটি উপজেলার পরমপাশা এলাকায় মাদকের প্রতিবাদ করায় সুজন সর্দার নামে এক যুবককে চোখ উৎপাটনের চেষ্টাসহ ৩ জনকে জখম করার অভিযোগ পাওয়া গেছে মাদকসেবী সোহাগ সরদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ৯ টায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুজন ওই এলাকার সালাম সরদারের ছেলে এছাড়া অন্যরা হল সুজনের ছোট ভাই জসিম সরদার ও বোন আখি বেগম।

বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সুজনের বাবা সালাম সরদার জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার ৬ নং ওয়ার্ড তারা মার্কেট এলাকায় মাদবপাশার সত্তার সরদারের ছেলে সোহাগ ও তার সহযোগীরা মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা মার্কেট এলাকায় সোহাগ ও তার সহযোগীরা একটি মাদকের চক্র বানিয়ে যুব সমাজের মাঝে মাদক সরবরাহ করে।

বিষয়টি নিয়ে সালাম সরদারের ছেলে সুজন প্রতিবাদ করলে সোহাগ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে যায়। একপর্যায়ে তারা সুজন ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়। বিষয়টি নিয়ে সুজনের বাবা সালাম সরদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসককে জানালে সোহাগ আরো ক্ষিপ্ত হয়ে যায়। এরই জের ধরে ঘটনার দিন তারা মার্কেট এলাকায় সোহাগ ও তার সহযোগী শাহিন, টিটু, খোকন, রেজাউল, মিরাজ, রাকিব,সহ অজ্ঞাতনামা কয়েকজন সুজন কে চোখ উৎপাদনের চেষ্টা করে। এ সময় সুজনের ভাই জসিম ও বোন আখি বেগম আসলে তাদেরকেও কুপিয়ে-পিটিয়ে আহত করে সোহাগসহ অন্যান্য সহযোগীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক নলছিটিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সুজন সর্দার অবস্থা আশঙ্কাজনক। সুজন বর্তমানে হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

চক্ষু বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, সুজনের ডান চোখে খুরের আঘাতে মারাত্মক জখম রয়েছে। তবে সুস্থ হতে সময় লাগবে।

এ ঘটনায় নলছিটি থানার অফিসার্স ইনচার্জ আতিয়ার রহমান জানান অভিযোগ দেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে মাদকের প্রতিবাদে যুবকের চোখ উৎপাটনের চেষ্টা: আহত ৩।

আপডেট সময় : ০৯:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১