সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত

বরিশাল থেকে ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ০৩ (তিন) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে বরিশাল জেলার গৌরনদী থানাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল ০৪ জুলাই ২০২১ তারিখ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ০০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বরিশাল জেলার গৌরনদী থানাধীন তারাকুপী সাকিনস্থ মোঃ শাহ আলম চাপরাশী(৩৮), এর বসত বাড়ির মধ্যে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ০০.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ শাহ আলম চাপরাশী(৩৮), পিতাঃ মৃত মোহাম্মদ আলী চাপরাশী, সাংঃ তারাকপি, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৭৫৩ (সাত শত তিপ্পান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পৃথক অভিযান পরিচালনা করে ০৩ জুলাই ২০২১ তারিখ ১৭.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার উজিরপুর থানাধীন মুন্সি তাল্লু সাকিনস্থ টাকাবাড়ি স্টিল ব্রীজের পশ্চিম পাশে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৮.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ রুবেল শেখ(২২), পিতাঃ মোঃ মুজিবর শেখ, সাং- মশাং, (২) প্রফুল্ল রায়(২৫), পিতাঃ গনেশ রায়, সাংঃ জামবাড়ি, উভয় থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ৪৫৪ (চার শত চুয়ান্ন) পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ে নগদ ৩,৪২০ (তিন হাজার চার শত বিশ) টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ সাইফুল ইসলাম ও ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানা এবং বরিশাল জেলার উজিরপুর থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল থেকে ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপডেট সময় : ০৫:২৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১