সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

এবার বাউফলের সেই চেয়ারম্যানের দেহরক্ষীর পিস্তল হাতে ছবি ফেসবুকে ভাইরাল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: পটুয়াখালীর বাউফলে সালিশ বৈঠকে কিশোরী মেয়েকে জোর করে বিয়ে করে সমালোচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) শাহিন হাওলাদার আবার আলোচনায় এসেছেন। তার দেহরক্ষী মো. রুবেল হোসেনের পিস্তল হাতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রুবেল হোসেন (২৬) কনকদিয়া ইউনিয়নের কুম্ভুখালি গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক সিকদারের ছেলে। তিনি কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান শাহিন হাওলাদারের (৬০) দেহরক্ষী কাম মোটরসাইকেল চালক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,‘ পিস্তলটি আসল না নকল তা জানি না। তবে তাদের কাছে পিস্তল আছে এটা জানি। আর এই পিস্তলের ভয়ের কারণে এলাকার মানুষ তাদের অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।’

মো. রুবেল হোসেন বলেন, পিস্তলটি খেলনা পিস্তল। কীভাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে বুঝতে পারছি না। তার কাছে বৈধ কিংবা অবৈধ কোনো পিস্তল নেই বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘বিষয়টি নজরে আসার পরে ছবিটি সংগ্রহ করা হয়েছে। ছবিটি দেখে প্রথম পর্যায়ে আমার কাছে খেলনা পিস্তলের মতো মনে হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে গত ২৫ জুন প্রেমঘটিত একটি সালিশে এক কিশোরীকে বিয়ে আলোচনায় আসেন কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন হাওলাদার। পরে ওই কিশোরী তাকে তালাক দিয়ে বাবার বাড়ি ফিরে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার বাউফলের সেই চেয়ারম্যানের দেহরক্ষীর পিস্তল হাতে ছবি ফেসবুকে ভাইরাল।

আপডেট সময় : ০৪:২৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১