সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে সৎ ভাইয়ের বিয়ে নিয়ে কথা কাটাকাটি, বিষপানে জেলের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: সৎ ভাইয়ের বিয়ে নিয়ে কথা কাটাকাটির জেরে বিষপান করায় নুরুল ইসলাম (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তিনি বরিশাল সদর উপজেলার চরমেনাইর বিশ্বাসের হাট বাজারে সকলের উপস্থিতি বিষপান করেন। রোববার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়- সৎ ভাই হিরণ হাওলাদারের বিয়ে জন্য বেশকিছু দিন ধরে মেয়ে দেখছিলেন নুরুল ইসলাম। কিন্তু হিরণ শনিবার সকালে জানিয়ে দেন তিনি তার পছন্দসই মেয়েকে বিয়ে করবেন। এনিয়ে সৎ ভাইয়ের সাথে বিশ্বাসের হাট বাজারের সকলের উপস্থিতে তাদের কথা কাটাকাঠি হয়। এর একপর্যায়ে নুরুল ইসলাম সৎ ভাইয়ের ওপর ক্ষুব্ধ হয়ে বাজারেই বিষপান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে লোকজন তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

মেডিকেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সৎ ভাইয়ের বিয়ে নিয়ে কথা কাটাকাটি, বিষপানে জেলের মৃত্যু।

আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১