সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে বিধিনিষেধ অমান্য করায় ১৮০ জনকে জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালে কঠোরভাবে পালিত হয়েছে তৃতীয় দিনের লকডাউন। বন্ধ ছিলো নগরীর বেশীরভাগ দোকানপাঠ। নগরীর অভ্যন্তরে যানবাহন চলাচলও ছিলো সিমীত। তৃতীয় দিনের লকডাউন চলাকালে বিধি ভঙ্গের দায়ে পুলিশ কাউকে আটক না করলেও জেলা এবং মহানগরীতে ১৮০ জনকে ৩ লাখ ২২ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ২১টি ভ্রাম্যমাণ আদালত।

লকডাউনের তৃতীয় দিন শনিবারও সকাল থেকে কঠোর অবস্থানে ছিলো প্রশাসন এবং আইন-শৃংখলা বাহিনী। এ দিনও রাস্তাঘাট ছিলো অনেকটা ফাঁকা। জরুরি প্রয়োজনে হাতেগোনা কিছু মানুষ প্যাডেল চালিত রিক্সায় কিংবা পায়ে হেটে গন্তব্যে চলাচল করেছেন। কিছু কৌতুহলী মানুষ লকডাউন পরিস্থিতি দেখতে বের হয়েছেন রাস্তায়। তারা নানাভাবে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। ওষুধ এবং মুদি দোকান ছাড়াও কিছু চায়ের দোকান খুলে জটলা তৈরী করা হয়েছে।

মহানগরীর ২০টি স্থানে চেকপোস্ট স্থাপন করে মানুষ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রন করে পুলিশ। এসব চেকপোস্টে তৃতীয় দিনে কেউ আটক হয়নি বলে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

অপরদিকে লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে তৃতীয় দিনে নগরীতে ৬টি এবং জেলার ১০ উপজেলায় ১৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। লকডাউন উপেক্ষা করে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়ায় এবং স্বাস্থ্য বিধি অমান্য করায় জেলার ১০ উপজেলা ও মহানগরীতে ১৮০ জনের কাছ থেকে ৩ লাখ ২২ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত বিশ্বাস দাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিধিনিষেধ অমান্য করায় ১৮০ জনকে জরিমানা।

আপডেট সময় : ০৭:৫১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১