সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

নারী চিকিৎসকের বাসায় ‘আপত্তিকর’ অবস্থায় আটক আইসিটি কর্মকর্তা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী মেডিকেল অফিসার ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) কাজী মঈনুল হোসেনকে ‘আপত্তিকর অবস্থায়’ পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুন) রাতে এ ঘটনার পর থেকে অভিযুক্ত দুজন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

আটকের বিষয়ে বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ বলেন, ‘শুনেছি মঙ্গলবার রাতে ওই চিকিৎসকের কাছে একটি কাজে মঈনুল হোসেন যাওয়ার পর স্থানীয়রা তাদের বাইরে থেকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন। এরপর বুধবার থেকে ওই চিকিৎসক ছুটির দরখাস্ত দিয়ে ঢাকায় অবস্থান করছেন।’

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চাটখিল বাজারের খোকন ভিডিওর গলিতে পপুলার মডেল ফার্মেসির দ্বিতীয় তলায় ওই নারী চিকিৎসকের ভাড়া বাসায় তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা মো. মঈনুল হোসেনকে ‘আপত্তিকর’ অবস্থায় অবরুদ্ধ করা হয়। পরে তালা দেয়া কয়েকজনের সঙ্গে সমঝোতা করে মঈনুল হোসেন সেখান থেকে বেরিয়ে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা মো. মঈনুল হোসেন জাগো নিউজকে বলেন, তিনি মায়ের অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করছেন।

মঙ্গলবার রাতের বিষয়ে তিনি বলেন, ‘ওই চিকিৎসক আমার পূর্বপরিচিত ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মায়ের অসুস্থতার বিষয়ে তার পরামর্শ নিতে যাই। সেখানে তিনি একা ছিলেন। কথা বলতে বলতে রাত সাড়ে ১০টা বেজে যায়। পরে বের হওয়ার সময় দেখলাম বাইরে থেকে গেটে তালা লাগিয়ে আমাদের অবরুদ্ধ করা হয়েছে।’ তবে তিনি আপত্তিকর অবস্থায় অবরুদ্ধ হননি বলে দাবি করেন।

এ বিষয়ে জানতে ওই নারী চিকিৎসকের মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তিনি ধরেননি। পরে সাংবাদিক পরিচয়ে মেসেজ পাঠানোর পর তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা (আবু সালেহ মোহাম্মদ মোসা) সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে অভিযুক্তরা উপজেলার বাইরে থাকায় এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তিনি এ ধরনের একটি বিষয় ফেসবুকে দেখেছেন বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারী চিকিৎসকের বাসায় ‘আপত্তিকর’ অবস্থায় আটক আইসিটি কর্মকর্তা।

আপডেট সময় : ০৪:৪৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১