সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা লকডাউনে প্রথম দিন নেই চিরচেনা দৃশ্য।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ৮৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি।। কঠোর লকডাউনের প্রথম দিনে চুয়াডাঙ্গা শহরের রাস্তাঘাটে চিরচেনা দৃশ্য নেই। মানুষের উপস্থিতি ছিল একেবারে হাতে গোনা। খুব জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই বাইরে দেখা যায়নি। যারাই রাস্তায় বের হয়েছেন তাদেরকেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। সেই সাথে সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।






















