সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির মাঝেও কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সপ্তাহব্যাপী সর্বাত্মক কঠোর লকডাউন চলছে সারাদেশে।

বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর থেকে মুসলধারে বৃষ্টির মাঝেও চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই লকডাউন কার্যকর করতে জেলাজুড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ২৭টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ। এছাড়াও জেলাজুড়ে অর্ধশতাধিক মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে, কঠোর লকডাউন ও বৃষ্টিতে ফাঁকা রাস্তা। জেলার বিভিন্ন মোড় ও সড়ক ঘুরে দেখা গেছে, বন্ধ রয়েছে সকল দোকানপাট। সড়কে চলাচল করতে দেখা যায়নি রিকশা, অটোরিকশা, সিএনজিসহ কোন গণপরিবহন। জেলার অভ্যন্তরে ছেড়ে যায়নি কোন বাস।

আম পরিবহন ও ক্রয়-বিক্রয়ে জেলা প্রশাসনের কোন বিধিনিষেধ না থাকায় চলাচল করছে পন্য পরিবহনকারী যানবহন। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, র‍্যাব, আনসার ব্যাটলিয়ন, গ্রাম পুলিশ ও স্কাউটস সদস্যরা টহল অব্যাহত রেখেছে৷

তবে বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত জেলার কোথাও সেনাবাহিনীর টহল শুরু হয়নি।

দিনের প্রথম ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয় সকাল সাড়ে ৬টায়৷ মুসলধারে হতে থাকা বৃষ্টির মধ্যেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজের নেতৃতে সদর মডেল থানার পুলিশ টিম, স্কাউটস টিমের সদস্যবৃন্দ সহগোগিতায় প্রথম অভিযান শুরু হয়।

সাত সকালে শুরু হয়ে জেলা শহরের বিশ্বরোড মোড়, সিসিডিপি মোড়, হরিপুর বোর্ডঘর বাজার, দারিয়াপুর মোড়, বটতলাহাট, শান্তির মোড়, বাঁতেনখার মোড়, নিমতলা মোড় পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় সকাল ৯টার আগেই অভিযান পরিচালনা করে বিধি নিষেধ অমান্য করায় ৮টি মামলায় ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস মোমতাজ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ বলেন, আমি সকাল সাড়ে ছয়টার সময় থেকে শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছি। অভিযান চলাকালীন সময় যারা স্বাস্থ্যবিধি মানছে না বা মুখে মাস্ক ছাড়াই চলাফেরা করছে তাদেরকে জরিমানা করছি। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ায়া, জরুরী প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে সকলের প্রতি আহ্বান করছি। অযথা বাড়ির বাইরে ঘুরাঘুরি করলে ও মাস্ক ব্যবহার না করলে আইনের আওতায় এনে আরও কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ বলেন, বৃহস্পতিবার ভোর থেকেই জেলাজুড়ে ২৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জেলার সদর উপজেলা, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি জনসাধারণকে সচেতন করছেন ম্যাজিস্ট্রেটগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির মাঝেও কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন।

আপডেট সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১