সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বানারীপাড়ায় কঠোর লকডাউন : মোবাইল কোর্টে ৬ জনকে অর্থদণ্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সর্বাত্মক কঠোর লকডাউন কার্যকর হয়েছে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলাকালীন আইন অমান্য করায় মোবাইল কোর্টে ৬ জনকে অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বন্দরবাজার, রায়ের হাট, চাখার বাজার ও সলিয়াবাকপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা’র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। তাদেরকে সহযোগিতা করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে ৬ জন ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের কাছ থেকে মোট ২ হাজার ১ শত টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া সকালে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় পুলিশ পৌর শহরসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করেছে। পৌর শহরের রায়েরহাট ব্রিজের ঢালসহ বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে ও পুলিশের দু’টি টহল টিম যানবাহন চলাচল বন্ধ রাখতে দায়িত্ব পালণ করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান চলবে। এদিকে ২ জুলাই বানারীপাড়ায় সেনাবাহিনীর একটি টিম আসতে পারে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কঠোর লকডাউন : মোবাইল কোর্টে ৬ জনকে অর্থদণ্ড।

আপডেট সময় : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১