সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সরকার ঘোষিত বিধি-নিষেধ প্রতিপালনে কঠোর অবস্থানে গৌরনদী মডেল থানা পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। বরিশাল রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের দিক নির্দেশনায় মাঠে নেমে কাজ করছেন গৌরনদী থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন।
বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় স্ব স্ব বিট অফিসারগন কর্তৃক সরকারি নির্দেশনা বাস্তবায়ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রশাসনের কর্মকর্তাগণ মাইকিং করে নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজার, ঔষধের দোকান, রিকশা ও গণমাধ্যমকর্মী ছাড়া সকল দোকানপাট বন্ধ করার ঘোষণা দেন। সেইসাথে আগামি ১ জুলাই থেকে কঠোর লকডাউনে সবাইকে দোকান পাট, সিএনজি, আঞ্চলিক এবং দূরপাল্লার সকল ধরনের যানবাহন বন্ধ রাখাসহ ঘর থেকে কেউ বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়। একান্তই যারা প্রয়োজনে ঘরের বাহিরে বের হবেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।
স‌রেজ‌মিন ঘু‌রে দেখা গে‌ছে, উপ‌জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। কেউ রাস্তায় বের হলে পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। কারো জরুরি কাজ থাকলে পুলিশ সদস্যরা তাদের দ্রুত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনা দিচ্ছেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, সরকার ঘোষিত লকডাউনকে সফল করতে কঠোর প্রস্তুতি নিয়েছে পুলিশ। চলতি বছরের বিভিন্ন সময় ঘোষিত কয়েক দফা বিধিনিষেধের মতো এবার শিথিলতা দেখাবে না পুলিশ। এবারের লকডাউনে পুলিশ হার্ডলাইনে থাকার ইঙ্গিত দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার ঘোষিত বিধি-নিষেধ প্রতিপালনে কঠোর অবস্থানে গৌরনদী মডেল থানা পুলিশ।

আপডেট সময় : ০৫:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১