সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঝালকাঠিতে ডিবি পরিচয়ে ছিনতাই, শ্রমিকলীগ নেতাসহ আটক ২।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :: গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া খেয়াঘাট সংলগ্ন বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নলছিটি উপজেলা শ্রমিক লীগের নেতা ও শীতলপাড়া গ্রামের সোবহান হাওলাদারের ছেলে জলিল হাওলাদার (৪০) এবং একই উপজেলার নাঙ্গুলী গ্রামের আদম আলী মুন্সীর ছেলে শাহিন মুন্সী (৩২)।

এ ঘটনায় বুধবার (৩০ জুন) সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার কালাম হোসেন তালুকদার বাদি হয়ে নলছিটি থানায় একটি মামলা করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ব্যবসায়িক কাজ শেষে গত ১০ জুন মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে বরিশাল-পটুয়াখালি মহাসড়কের তুর্য্য পেট্রোল পাম্পের সামনে ডিবি পরিচয়ে জলিল ও শাহীনসহ ৩ জন ব্যক্তি কামাল হোসেন তালুকদারের পথরোধ করে। এরপর তার বুকে অস্ত্র ঠেকিয়ে প্যান্টের পকেট থেকে নগদ ৪২ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা) ও বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা নিয়ে যায়। ছিনতাইকালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর (ঢাকা মেট্রো ল ১১-১৬৭৯) স্মরণে রেখে বরিশাল রূপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে লিখিত আবেদন করেন কালাম হোসেন তালুকদার। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি টিম মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জলিল ও শাহীনকে আটক করে নলছিটি থানায় সোপর্দ করে। তাদেরকে আটককালে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ও একটি মোবাইলফোন জব্দ করে র‌্যাব।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ওই দুজনকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ডিবি পরিচয়ে ছিনতাই, শ্রমিকলীগ নেতাসহ আটক ২।

আপডেট সময় : ০৬:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১