সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

করোনার ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছে গৌরনদী মডেল থানা পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ২১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

“মাস্ক পড়ার অভ্যাস কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে গৌরনদী উপজেলার মাঠে মাঠে নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে তাদের যেতে হচ্ছে নানা জায়গায়, মিশতে হচ্ছে নানান মানুষের সঙ্গে। আর এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন অনেকেই। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, যত ঝুঁকিই থাকুক না কেনো করোনাভাইরাস প্রতিরোধে এবং যে কোনো প্রয়োজনে সব সময়ই মাঠে থাকবে পুলিশ।
মঙ্গলবার ২৯ জুন ২০২১ সরেজমিনে গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে দেখা যায়, উপজেলার বিভিন্ন সড়কের পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জনসাধারণকে সতর্ক করছে পুলিশ। একের অধিক লোক একত্রিত হলেই তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এছাড়া বিনা কারণে ঘর থেকে বের হলেও ওই ব্যক্তিকে করা হচ্ছে সতর্ক।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন বরিশালের প্রবেশদ্বার গৌরনদী থানার আওতাধীন ভূরঘাটা দিয়ে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে বিধিনিষেধ উপেক্ষা করে মানুষ আসা যাওয়ার চেষ্টা করছে। করোনা সংক্রমণের প্রতিরোধ গৌরনদী মডেল থানার পুলিশ ভূরঘাটাসহ উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে যাতে করে অন্যন্য জেলার লোক এ জেলায় প্রবেশ করতে না পারে। আমরা যথাসম্ভব ধৈর্য নিয়ে মানুষকে বুঝিয়ে বিধিনিষেধ পালনের চেষ্টা করছি। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে হোম কোয়ারেন্টাইনে থাকা লোকদেরকেও।
ওসি আফজাল আরও বলেন, “অত্যন্ত ঝুঁকি থাকা সত্ত্বেও মৃত্যুও ঝুঁকি নিয়েই পুলিশের প্রতিটি সদস্যই কাজ করছেন। গৌরনদী মডেল থানা পুলিশ মানুষের সেবায় সব সময়ই নিয়োজিত।ঝুঁকি মাথায় নিয়েই ডিউটি করছে পুলিশ সদস্যরা। যতক্ষণ পর্যন্ত মহামারি রয়েছে ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছে গৌরনদী মডেল থানা পুলিশ।

আপডেট সময় : ০২:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১