বরিশালে রিকশাচালককে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা।
- আপডেট সময় : ০৬:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ১০২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেস্ক॥ বরিশাল নগরীতে এক রিকশাচালকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা রাতে শহরের বগুড়া রোডে একটি আসবাবপত্র বিক্রয় কেন্দ্রের সম্মুখে তাকে কুপিয়েছে অন্তত ৫/৭ যুবক। পরে তাকে মৃত ভেবে রাস্তার ওপর ফেলে পালিয়ে গেছে। অজ্ঞাতপরিচয় ওই রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে রিকশাচালককে রাস্তার ওপরে ৫/৭ যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে রিকশাচালক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এসময় যুবকেরা মৃত ভেবে দৌড়ে পালিয়ে যায়।
কোতয়ালি থানা পুলিশ জানায়, রিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি মাধ্যম নিশ্চিত করেছে, সদর রোড কনিকা ডায়াগনস্টিক সেন্টারে তার আত্মীয় কর্মরত আছেন।
কিন্তু রিকশাচালককে কে বা কারা এবং কি কারণে কুপিয়েছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।’

























