ভারত সীমান্ত বন্ধ থাকবে আরও ১৫ দিন।
- আপডেট সময় : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ১১২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।
সোমবার (২৮ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও চার দফায় ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হলেও আগের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানকার বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। তবে সীমান্ত বন্ধ থাকলেও পণ্য পরিবহন চালু থাকবে।
বাংলাদেশি নাগরিকরা চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর বাদে বেনাপোল, বুড়িমারী, হিলি ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন।


























