সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

র‍্যাবের হাতে ইয়াবাসহ পুলিশের এসআই গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৭ জুন) দুপুরে থানার পটিয়া ক্রসিং ভেল্লাপাড়া এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি করে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মো. মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসআই হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

তিনি বলেন, ‘গতকাল (রোববার) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে কক্সবাজার পিবিআইয়ে কর্মরত এক এসআইকে ইয়াবাসহ গ্রেফতার করে র‍্যাব। পরে একইদিন রাতে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করে র‍্যাব।’

ওসি দুলাল মাহমুদ আরও বলেন, ‘আজ (সোমবার) তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‍্যাবের হাতে ইয়াবাসহ পুলিশের এসআই গ্রেফতার।

আপডেট সময় : ১০:২৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১