সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এইচএসসির ফরম পূরণ স্থগিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ জুন থেকে এই ফরম পূরণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হলো।

রোববার (২৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।

এর আগে গত শুক্রবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছিল, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ জুন থেকে ফরম পূরণের কাজ শুরু হবে। চলবে ১১ জুলাই পর্যন্ত। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করবে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৫০০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ হাজার ৯৪০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

করোনাভাইরাস মহামারিতে গত বছর এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল ঘোষণা করা হয়। তবে এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এইচএসসির ফরম পূরণ স্থগিত।

আপডেট সময় : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১