সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেটে এক উচ্চ বিদ্যালয়ের ভবনে ফাটল !! আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১ ১১৮ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট শহরতলীর ইসলামপুরে হযরত শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমি কম্পের ডেঞ্জার জোন হিসেবে খ্যাত সিলেটে এ ধরনের ভবন শিক্ষার্থীদের জন্য ঝুকিপূর্ণ।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস বলেন, ফাটল দেখা যাওয়া ভবনে ৩টি কক্ষ রয়েছে। একটিতে দশম শ্রেণি আর অপরটিতে নবম শ্রেণির ক্লাস নেয়া হতো এবং একটি কক্ষ বিজ্ঞানাগার হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে করোনকালীন সময় স্কুল ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। কয়েক বছর আগেই উক্ত ভবনে ফাটল দেখা দেয়। ফাটল দেখা দেয়ার পর বিষয়টি বিভাগীয় শিক্ষা অফিসারকে জানানো হয়। তিনি নতুন ভবন নির্মাণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি সিলেটে ঘন ঘন ভূমিকম্প হওয়ায় ভবনটি ফাটল আরো বৃদ্ধি পেয়েছে। এতে ভবনটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে।
তিনি জানান ১৯৯৪ সালে ভবনটি নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ভবন নির্মাণে নি¤œমানের পাথর, সিমেন্ট ও রড ব্যবহার করার কারণেই ভবটিতে ফাটল দেখা দিয়েছে। তাই ভবনটি শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহারের অনুপযুক্ত। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে এক উচ্চ বিদ্যালয়ের ভবনে ফাটল !! আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আপডেট সময় : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১