বাবুগঞ্জে কালা বাবুর দাম হাঁকা হয়েছে ১৫ লাখ ।
- আপডেট সময় : ১১:০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ
ঈদুল আযহা কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভুতের দিয়া বোয়ালিয়া এলাকায় নিজস্ব খামারে আমিনুল ইসলাম সিজান সিকদারের পরিচর্যায় বড় হওয়া ষাঁড়ের নাম রেখেছেন ‘কালা বাবু’। কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা কালা বাবুর ওজন প্রায় ৩২ মন।
সাড়ে ৮ ফুট লম্বা ও ৭ ফুট ৮ ইঞ্চি উচ্চতার। কালা বাবুর দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। সাড়ে চার বছর আগে মো. আমিনুল ইসলাম সিজান সিকদারের মেঝো ভাই মোঃ সুমন সিকদারের খামারে জন্ম হয় কালো ও সাদা রঙের ফ্রিজিয়ান প্রজাতির ষাঁড়টি। জন্মের সাড়ে ৭ মাস বয়সে ভাইয়ের কাছ থেকে ক্রয় করে কোন প্রকার ক্ষতিকর ও মোটাতাজা করন ঔষধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে। শান্ত প্রকৃতির ও গায়ের রং কালো হওয়ায় শখ করে ষাঁড়টির নাম রেখেছেন ‘কালা বাবু’।
মো. আমিনুল ইসলাম সিজান সিকদারের গরুর ফার্মের দায়িত্বে থাকা জাহাঙ্গীর হোসেন জানান, ফার্মের মালিক শখ করে ফ্রিজিয়ান প্রজাতির ষাঁড়টি লালন-পালন করে তার নাম রেখেছেন কালা বাবু।
ফার্মের দায়িত্বে থাকা জাহাঙ্গীর হোসেন অারো জানান, উপজেলা প্রাণীসম্পদ অফিসের পরামর্শক্রমে ক্ষতিকর ঔষধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে ষাঁড়টিকে বড় করছি। এখন পর্যন্ত বাজারে ওঠানোর চিন্তা নেই। ষাঁড়টি কিনতে বাড়িতেই বিভিন্ন লোকজন আসছে। কালা বাবুর দাম বিভিন্ন জন বিভিন্ন দাম বলেছেন কিন্তু আমার চাহিদা ১৫ লাখ টাকা। মালিকের দাবী” কালা বাবু “এ উপজেলার সবচেয়ে বড় ষাঁড়। বর্তমান মহামারী করোনা ভাইরাসের কারনে বাজারে না নিয়ে বাড়ি থেকেই বিক্রির চেষ্টা করছেন। এ ছাড়াও অামাদের ফার্মে অারো ৯ টি বড় জাতের ষাঁড় গরু রয়েছে।
বাবুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা সাংবাদিকদের বলেন, বাবুগঞ্জে একটি বড় ষাঁড় গরুর কথা তিনি লোক মুখে শুনেছেন। এ ছাড়াও উপজেলা পশু হাসপাতালের পক্ষ থেকেও উপজেলার বিভিন্ন গরুর খামারে খোজ খবর নিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন।
























