সংবাদ শিরোনাম ::
জামায়াতের লং মার্চের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত বাবুগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালকে বিয়ে পণ্ড, ছেলের মামা ও মেয়ের মায়ের জরিমানা নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল পর্যটকবাহী স্লিপার বাস মানব পাচার রোধ ও নিরাপদ অভিবাসনে ইইউর সহযোগিতা চান সংসদ সদস্য জয়নুল আবেদীন ভান্ডারিয়া পৌরসভায় অবৈধভাবে বালু ফেলে ড্রেনেজ ব্যবস্থা অচল, জরিমানা ৫১ হাজার টাকা ১৭ বছরে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে: ঝালকাঠিতে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ঝালকাঠিতে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করেন কাউন্সিলর প্রার্থী সাইফুল

জামায়াতের লং মার্চের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০৪:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল শনিবার ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানিয়ে ফেনীতে জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন।

বিবৃতিতে তারা বলেন, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ধলিয়া ইউনিয়নসহ সদর উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে শান্ত থাকার এবং কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বানও জানান জামায়াত নেতারা।

জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় স্বাগত মিছিলে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এগুলো কারা করছে আপনারাই ভালো জানেন। এখন মাঠে কারা আছে জানে সবাই। এ বিষয়ে ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে বলেছি। এখনো বিস্তারিত অবগত না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামায়াতের লং মার্চের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ

জামায়াতের লং মার্চের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৪:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬