সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরগুনায় নৌকার সমর্থন না করায় বৃদ্ধকে কান ধরে ওঠবস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি :: বরগুনার আমতলী উপজেলায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে সমর্থন না দেওয়ায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, নির্যাতন ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। একই কারণে স্থানীয় এক বৃদ্ধকে তার স্বজনদের সামনে কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনার পর মহিবউল্লাহ কিরণ নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাতে চাওড়া পাতাকাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে চাওড়া ইউনিয়নে নৌকার প্রার্থী আখতারুজ্জামান বাদল খান স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মহসিন হাওলাদারকে পরাজিত করেন। এরপর বাদল খানের মামাতো ভাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব ইসলাম ও হত্যা মামলার আসামি মহিবউল্লাহ কিরণের নেতৃত্বে ৪০-৫০ জন সমর্থক ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় পাতাকাটা গ্রামের কুদ্দুস হাওলাদারের বাড়িতে তাণ্ডব চালায় তারা। মাহবুব ও মহিবউল্লাহর নেতৃত্বে বৃদ্ধ কুদ্দুসকে সবার সামনে কান ধরে ওঠবস করানো হয়। তাকে রক্ষায় তার স্বজনরা এলে তাদের শারীরিকভাবে নির্যাতন করে নৌকার সমর্থকরা। এ সময় তারা উল্লাস করে। পরে তারা কুদ্দুসের ঘরের আলমিরা ভেঙে নগদ ১৮ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা। গত তিন দিনে ওই ইউনিয়নের পাতাকাটা, চন্দ্রা, চালিতাবুনিয়া ও তালুকদার বাজার এলাকার অন্তত ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালপত্র লুট করেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা ও স্বতন্ত্র প্রার্থী। কুদ্দুস হাওলাদারকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতে বরগুনা ডিবির ওসি আবিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মহিবউল্লাহ কিরণকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় নৌকার সমর্থন না করায় বৃদ্ধকে কান ধরে ওঠবস।

আপডেট সময় : ১১:১৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১