সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ডেকে ডেকে বিনামূল্যে মাস্ক দিচ্ছে ট্রাফিক পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

করোনা সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে ৪ জুলাই পর্যন্ত সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার।

এদিন থেকে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এরই ধারাবাহিকতায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে সাধারণ মানুষের মাঝে ডেকে ডেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে ট্রাফিক পুলিশ।

মাস্ক বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ জুন) বাবুবাজার ব্রিজ এলাকায় মাস্ক বিতরণ করা হয়।

এ সময় যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে দেয় পুলিশ। মাস্ক দেয়ার আগে তাদের হাতে জীবাণুনাশকও দেয়া হয়।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালবাগ বিভাগ ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শহীদুল ইসলাম, ট্রাফিক কোতোয়ালি জোনের সহকারী কমিশনার বিমান কুমার দাস, পরিদর্শক কে এম মঞ্জুরুল আলমসহ অনেক পুলিশ সদস্য।

লালবাগ বিভাগ ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শহীদুল ইসলাম বলেন, আমরা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য মাস্ক বিতরণ করছি।

এদিকে পুলিশের দেয়া মাস্ক পেয়ে পথচারী রায়হান বলেন, ‘আমি সকালে মাস্ক ছাড়া বের হয়ে যাই। ব্রিজের মাথায় আমাকে কয়েকজন পুলিশ সদস্য ডেকে মাস্ক পরিয়ে দিলেন। আমি পুলিশের প্রতি কৃতজ্ঞ। এখন থেকে মাস্ক ছাড়া বের হব না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেকে ডেকে বিনামূল্যে মাস্ক দিচ্ছে ট্রাফিক পুলিশ।

আপডেট সময় : ১০:১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১