সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

তেঁতুলিয়ায় চাষ হচ্ছে এখন সবচেয়ে দামি আম সূর্যডিম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৩৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শখের বাগান এখন বাণিজ্যিক

জাদেুর রহমান জাবেদ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:-
তেঁতুলিয়ায় চাষ হচ্ছে এখন সবচেয়ে দামী আম সূর্যডিম। দেশের মধ্যে সূর্যডিম আমের সবচেয়ে বড় বাগানও এখানে । বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অবঃ) তেঁতুলিয়ার কৃতি সন্তান কাজী মৌসুমী বাবার পৈত্রিক জমিতে শখের বসে ২০১৭ সালে আম বাগান গড়েন। শখের বাগানে প্রথমে তিনি দু‘শটি সূর্য ডিম আমের চারা লাগান। পরে আরো ১ শ’ ৩০ টি চারা লাগানো হয়। বর্তমানে তার বাগানে ৩ শ ৩০ টি সূর্য ডিম আমের গাছ রয়েছে।
সরেজমিনে দেখাযায় উপজেলা শহর থেকে প্রায় ২ কিলোমিটার দুরে কাজীপাড়া গ্রামে সীমান্তের অদুরে সমতল ভূমিতে এই আমের বাগানটি। বর্তমানে গাছে গাছে ঝুলে আছে সূর্যডিম আম ছাড়াও অরো বিভিন্ন প্রজাতির আম। বর্তমানে ৮ একর জমিতে সূর্যডিম, পিউজাই,বারি ফোর,বানানা এবং রেড পালমা জাতের আম বাগান রয়েছে। ৪’শ থেকে ৫’শ গ্রাম ওজনের এই আম বিক্রী শুরু হয়েছে। যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে সৌখিন আম ভক্তরা এই সূর্যডিম আম কিনছেন। বাগান পরিদর্শন করতে যান উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তামান্ন ফেরদৌস, মোখলেছুর রহমান, প্রকৌশলী ডাবলু প্রমূখ।
মেজর (অব) কাজী মৌসুমী‘র বাবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মাহবুবুর রহমান বলেন, আমাদের নিকটাতিœয়ের কাছে এই আমের বর্ণনা শুনার পর ২০১৭ সালে ঢাকা থেকে এই আমের চারা সংগ্রহ করে পাঠিয়ে দেন দুই মেয়ে। আমার দুই মেয়ে মেজর (অব) কাজী মৌসুমী এবং কাজী মহুয়া বর্তমানে কানাডা প্রবাসী তারাই মূলত এই আমের বাগান করেছেন। তারা ঢাকা থেকে সূর্যডিম আমের চারা সংগ্রহ করে। আমের ফলন শুরু হয়েছে ২০১৯ সাল থেকে। এই আম দেশের বিভিন্ন যায়গায় সরবরাহ করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রযুক্তি এবং সংরক্ষনের ব্যব¯া করা গেলে তেঁতুলিায়ার সূর্যডিম আম বিদেশে রপ্তানী করা সম্ভব। এখানকার জমিতে আমের প্রচুর ফলন হয়। তিনি শুধু সূর্যডিমই নয় আরও কয়েক প্রকার বিদেশী জাতের আমের চাষ করছেন। প্রত্যেক প্রজাতির আমের ভালো ফলন এসেছে। এ মৌসুমে আরো ৪ একর জমিতে বিভিন্ন প্রজাতির আমের চারা লাগানো হবে বলে তিনি জানান। অনেকেই এসব প্রজাতির আমের বাগান করার আগ্রহ প্রকাশ করছেন। সরকার উদ্যোগ নিলে এই আমের চারা উৎপাদন করে চাষিদের কাছে পৌছে দিতে পারেন । তিনি আরো বলেন, সূর্যডিম মূলতঃ জাপানের প্রজাতি, জাপানের মিয়াজাকি এলাকায় এ আমের প্রথম চাষ হয়। তাই জাপানে এই আম মিয়াজাকি নামে পরিচিত। রেড মেঙ্গো বা এগস অফ সান নামেও এই আম পরিচিত। বাংলাদেশে এই আম সূর্যডিম নামে পরিচিতি পেয়েছে। তবে এখনও এই আমের নাম দেশের অনেকেই জানেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কাজী মাহবুবুর রহমানের সূর্যডিম আমের বাগান দেখেছি। প্রচুর ফলন হয়েছে। আমের প্রকৃতি ও ¯^াদও ভালো। আমরা মনে করছি এই এলাকায় সূর্যডিম আম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। শুধু সূর্যডিম নয় বিদেশী উন্নত জাতের নানা প্রজাতির আম চাষও সম্ভব এই উপজেলার সমতল ভূমিতে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে এসব আম চাষে সবধরনে সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় চাষ হচ্ছে এখন সবচেয়ে দামি আম সূর্যডিম।

আপডেট সময় : ১২:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১