বাবুগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০১:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ১৪২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি:: উন্নয়ন, অর্জন ও ৭২ বছর বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫ টায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চিশতির সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এস এম খালেদ হোসেন স্বপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জ্জামান মিলন,
বাবুগঞ্জ উপজেলার পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, বাবুগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলার আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন , দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার মাহমুদ, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, বাবুগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ সেতারা বেগম, বাবুগঞ্জ উপজেলার আওয়ামী লীগের দফতর সম্পাদক বাবু পরিতোষ চন্দ্র পাল, বাবুগঞ্জ উপজেলার যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু, ছাত্রীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহম্মেদ, বাবুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























