সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

প্রাইভেটকার অতিক্রম করতে গিয়ে বাস খালে, যুবক নিহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রাইভেটকার অতিক্রম করতে গিয়ে বাস খালে, যুবক নিহত
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে প্রাইভেটকার অতিক্রম করতে গিয়ে ধাক্কায় একটি যাত্রীবাহী বাস খালে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে বাসের এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২০ বছর হবে।

পুলিশ জানায়, সিলেট থেকে একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জের উদ্দেশে আসছিল। পথে দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস মোড়ে একটি প্রাইভেটকারকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লেগে বাসটি সড়কের পূর্ব পাশের খালের পানিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসের যাত্রীদের উদ্ধার করে। পাঁচ জন যাত্রী আহত হন।
নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী বিরতিহীন যাত্রীবাহী বাস প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পরে গেলে একজন নিহত ও কয়েকজন সামান্য আহত হয়। তবে নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাইভেটকার অতিক্রম করতে গিয়ে বাস খালে, যুবক নিহত।

আপডেট সময় : ০৭:০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১