সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এবার দেড় মাসের শিশুর করোনা পজিটিভ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: কুষ্টিয়ায় এবার প্রিন্স নামের মাত্র দেড় মাসের এক শিশুর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শহরের বড় ষ্টেশন রোড এলাকার আকাশ আলী সোমবার (২১ জুন) ঠাণ্ডা ও জ্বর নিয়ে তার দেড় মাস বয়সী সন্তানকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকদের সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। কুষ্টিয়ায় এখন পর্যন্ত এত কম বয়সী শিশুর করোনা শনাক্ত এটিই প্রথম ঘটনা।

শিশুর বাবা আকাশ আলী বলেন, গত কয়েকদিন ধরে ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত প্রিন্স। সোমবার তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা করোনা পরীক্ষা করে মঙ্গলবার তার পজিটিভ ফলাফল আসে।

হাসপাতালের করোনা ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফতেখার হাসান বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার দেড় মাসের শিশুর করোনা পজিটিভ।

আপডেট সময় : ১২:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১