সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স’
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন রিকশা-ভ্যান শ্রমিকরা।

মঙ্গলবার (২২ জুন) বেলা ১১টা থেকে নগরীর টাউন হল সংলগ্ন সদর রোড অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের লাইসেন্স প্রদানের দাবি জানান। অন্যথায় হরতালসহ কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এবং রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে রিকশা-ভ্যান শ্রমিকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল ১০টা থেকে টাউন হল সংলগ্ন সদর রোডে জড়ো হতে থাকেন। বেলা ১১টার মধ্যে সহস্রাধিক শ্রমিক সদর রোডে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কের ওপর বসে পড়েন। সেখানেই শুরু হয় সমাবেশ। ফলে সদর রোডের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা বলেন, করোনার কারণে এমনিতেই বেকারের সংখ্যা বাড়ছে, শ্রমিকেরা কাজ হারাচ্ছেন। সেখানে নিজের উদ্যোগে শ্রমিকরা ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। সরকারের আকস্মিক (ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধ সিদ্ধান্ত) এমন ঘোষণার ফলে সারাদেশে ৫০ লাখ রিকশা-ভ্যান শ্রমিক বেকার হয়ে পড়বেন।

বক্তারা আরও বলেন, ‘ধার-দেনা করে আমরা রিকশা বা ইজিবাইক চালিয়ে পরিবার নিয়ে কোনোভাবে বেঁচে আছি। এ অবস্থায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালানো বন্ধ করে দিয়ে আমাদের না খেয়ে মারার ব্যবস্থা করা হচ্ছে। ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত সরকার প্রত্যাহার না করলে হরতালসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাসদের জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

সমাবেশ শেষে রিকশা-ভ্যান শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলন।

আপডেট সময় : ১০:১৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১