সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

পদ্মা সেতুর রেলপথে স্ল্যাব বসানো শেষ, রেললাইনের কাজ শুরু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: পদ্মা সেতুর রেলপথ নির্মাণ করতে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। রোববার (২০ জুন) এ কাজ শেষ হয়। অন্যদিকে মাওয়ার ভায়াডাক্ট অংশে রেললাইন বসানোর কাজও শনিবার (১৯ জুন) থেকে শুরু হয়েছে।

রোববার (২০ জুন) পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতুতে রেলপথ তৈরির জন্য স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। এতে দুই হাজার ৯৫৯টি স্ল্যাব বসানো হয়েছে। এ স্ল্যাব বসানোর কাজ আজ শেষ হয়।’

রেলিং করা, গ্যাসলাইন বসানো, ইলেকট্রিক লাইন বসানোসহ অনেক কাজ এখনও বাকি বলেও জানান শফিকুল ইসলাম।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘পদ্মা সেতুতে রেলপথ তৈরির জন্য স্ল্যাব বসাচ্ছে মূল সেতু কর্তৃপক্ষ। সেটা আমাদের কাজ নয়। সেতুর ওপর কাজ করার জন্য আমাদের এখনও এলাউ করা হয়নি। তারা স্ল্যাব বসানোর পরে আমরা রেললাইন বসাবো, স্লিপার বসাবো। আমরা রেল লিংক করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা পদ্মা সেতুর দুই পাশের কাজ করছি। গতকাল (শনিবার) থেকে আমাদের ভায়াডাক্ট অংশে রেললাইন বসানোর কাজ শুরু করেছি। আমরা মাওয়া অংশ থেকে রেললাইন বসানো শুরু করেছি। মাওয়া অংশে স্লিপার বসাচ্ছি। এখানে আরসিসি ঢালাই করতে হয়, যাতে ইট নড়াচড়া না করতে পারে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুর রেলপথে স্ল্যাব বসানো শেষ, রেললাইনের কাজ শুরু।

আপডেট সময় : ০৫:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১