সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল ৩৫৫ পরিবার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকা ঘর পেল ৩৫৫ পরিবার। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ২০০ পরিবার ও ২০ জুন রোববার দ্বিতীয় পর্যায়ে ১৫৫ পরিবারকে জমিসহ সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। আজ ২০ জুন রোববার সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ৪৯২ টি উপজেলায় এক যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। সারা বাংলাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের সঙ্গে সঙ্গে তার পক্ষ থেকে বানারীপাড়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে জমি এবং গৃহ হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিশাত শারমিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কাযক্রম চলমান রয়েছে। সে ধারাবাহিকতায় সরকারী অর্থায়নে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায় বানারীপাড়া ২০০ টি এবং দ্বিতীয় পর্যায় ১৫৫ টি ঘর নির্মিত হয়েছে। ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট। এদিকে জমিসহ পাকা ঘর ‘স্বপ্নের ঠিকানা’ পেয়ে দারুন খুশি ও উচ্ছ্বসিত এ পরিবারগুলো। তারা প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল ৩৫৫ পরিবার।

আপডেট সময় : ০৫:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১