সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ভাড়াটিয়ার সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পরকীয়ার জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ চতলার মাঠস্থ স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম জোসনা বেগম (৩৮)। ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলীর মৃত হাবিবুর রহমান হাবিবের মেয়ে।

আটক স্বামীর নাম মো. ইলিয়াস (৫০)।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইলিয়াসকে থানায় নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের দাবি, পরকীয়া সম্পর্কের জের ধরে জোসনার স্বামী পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে, মরদেহ ঘরের ভেতরে ফেলে রেখেছিল।

গৃহবধূ জোসনার ভাই আব্দুল মতিন জানান, ২৪ থেকে ২৫ বছর আগে পারিবারিকভাবে ধর্মগঞ্জ চতলার মাঠস্থ দর্জি বাড়ির তাইজুদ্দিন দর্জির ছেলে ইলিয়াস দর্জির সঙ্গে তার বোনের বিয়ে হয়ে। তাদের সংসারে বন্যা (২৩) ও হাফসা (৭) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। তার বোনের বাসায় রানি নামের একটি নারী ভাড়া থাকতেন। রানিও বিবাহিত ছিলেন। স্বামীকে নিয়েই সেই বাসায় ভাড়ায় থাকতেন।

সেই নারীর সঙ্গে তার বোন জামাই ইলিয়াস পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে রানিকে ওই বাসা থেকে বের করে দেওয়া হয়। রানি অনত্র ভাড়ায় চলে গেলেও তার বোনজামাই ইলিয়াসের সঙ্গে পরকীয়ার সম্পর্কটা থেকেই যায়। এ নিয়ে প্রায়সময় তার বোনের সঙ্গে ঝগড়া হতো স্বামী ইলিয়াসের। শুধু কথা কাটাকাটির সীমাবদ্ধ থাকতো না, ইলিয়াস প্রায়সময় তার বোনকে শারীরিক নির্যাতনও করতেন।
এ নিয়ে পারিবারিক ও স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠকও হয়েছিল। কিন্তু তারপরেও পরকীয়া সম্পর্ক বজায় রাখেন তিনি। প্রতিবাদ করলে তার বোনকে প্রতিনিয়ত মারধর করতেন। আর তাই তাদের ধারণা, পরিকল্পিতভাবে তার বোনকে শুক্রবার রাতে হত্যা করেন স্বামী ইলিয়াস।
তিনি আরও বলেন, তার বোনের মৃত্যুর সংবাদটি বোনের স্বামীর পরিবার থেকে কেউ তাদের জানায়নি। পাশের বাড়ির লোকজন মোবাইল ফোনে তাদের জানায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত জানান, গৃহবধূ জোসনার মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইলিয়াসকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাড়াটিয়ার সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক।

আপডেট সময় : ০৫:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১