সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

করোনাকালে রাজশাহীতে (এনজিও) গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা আদায় করলে ব্যবস্থা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রাজশাহী মহানগরীতে প্রতিনিয়ত বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার। সংক্রমণ ঠেকাতে রাজশাহী মহানগরীতে গত শুক্রবার (১১ জুন) বিকাল থেকে ৭ দিন সর্বাত্মক লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। অবস্থার উন্নতি না হওয়ায় ১৬ জুন মহানগরীতে সর্বাত্মক লকডাউন আরও ৭দিন বাড়িয়ে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

এদিকে, করোনাকালীন সময়েও রাজশাহীতে অনেক বেসরকারি সংস্থা (এনজিও) গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা আদায় করছেন।

সুদের ওপর এনজিও থেকে ঋণ নিয়েছেন, এমন মানুষের জীবন দুর্বীষহ হয়ে উঠেছে। যেখানে অনেকে তিনবেলার খাবারই যোগাড় করতে পারছেন না। সেখানে প্রতি সপ্তাহে ঋণের কিস্তির টাকা যোগাড় করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। চরম অভাবে ঋণের বোঝা তাদের ওপর মরার ‍ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঋণের কিস্তি নেওয়া বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। এরপরও কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের কিস্তির টাকা আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল।
রাজশাহীতে করোনা পরিস্থিতির মধ্যে গরীব মানুষের কাছ থেকে ঋণের কিস্তি আদায়ের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজশাহী জেলা প্রশাসক এ কথা জানান।

জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘আমরা একমাস আগেই ঘোষণা দিয়েছি যারা ঋণের টাকা গ্রহণ করেছে, তারা যদি এই মুহূর্তে টাকা পরিশোধ করতে (কিস্তি দিতে) না পারে, তাদেরকে চাপ দেওয়া যাবে না।

সব এনজিওকে ডেকে এমন নির্দেশনা দিয়েছি। এরপরও যদি এ রকম কোনো (কিস্তি আদায়) অভিযোগ পাওয়া যায়, আমাদেরকে জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো’।
রাজশাহী জেলা প্রশাসক আরও বলেন, করোনার প্রকোপ না কমায় রাজশাহী মহানগরীতে গেল সপ্তাহ থেকে কঠোরভাবে কার্যকর হচ্ছে ‘সর্বাত্মক লকডাউন’। তবে জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বের হতে বাধা নেই।

এর বাইরে কেউ বের হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত এটি বলবৎ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনাকালে রাজশাহীতে (এনজিও) গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা আদায় করলে ব্যবস্থা।

আপডেট সময় : ১২:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১