সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

উজিরপুরে আমলকী গাছে ঝুলছিলো নরসুন্দরের লাশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের উত্তর বড়াকোঠা গ্রামে আমলকী গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় গোপাল চন্দ্র দাস (৩০) নামের এক নরসুন্দরের লাশ উদ্ধার করা হয়েছে। নিজ ঘরের পাশে একটি আমলকী গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ১৭ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ। গোপাল চন্দ্র দাসের স্ত্রী শিখা রানী দাস ও উত্তর বড়াকোঠা গ্রামের মেম্বার মোঃ ইকবাল হোসেন জানান, গোপাল শীল গত এক বছর ধরে বরিশাল শহরের নথুল্লাবাদে রানা’র সেলুনের দোকানে কর্মচারি হিসাবে কাজ করতেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে বরিশাল নগরীর জিয়া সড়কে রুবেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন । গতকাল ১৬ জুন বুধবার তিনি কখন বরিশাল শহর থেকে গ্রামের বাড়িতে এসেছেন তা কেউ জানেন না। আজ ১৭ জুন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে প্রতিবেশির ঘরের একটি ছোট্ট শিশু প্রথমে গোপালকে আমলকী গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে। বিষয়টি গোপালের স্ত্রী ও আত্মীয়-স্বজনকে জানানো হলে তারা ঘটনাস্থলে ছুঁটে আসেন। পরে ঘটনাটি জেনে উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে তার মৃত্যু রহস্য উদঘাটনে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন. প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও নরসুন্দর গোপাল চন্দ্র দাসের (শীল) মৃত্যু রহস্য উদঘাটনে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে আমলকী গাছে ঝুলছিলো নরসুন্দরের লাশ।

আপডেট সময় : ০২:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১