সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বানারীপাড়ায় ইউপি নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে প্রভাবশালীদের মদদে মিথ্যা অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. জাকির হোসেনের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা প্রদান, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শণ ও কেন্দ্র দখলের পায়তারার অভিযোগটি আসলে নিছক সাজানো নাটক বলে সরেজমিন অনুসন্ধানে জানাগেছে।

এমন অভিযোগের পরে মিডিয়ার একটি অনুসন্ধানি একটি টিম ১৬ জুন দিনভর ও ১৭ জুন বেলা ১১টা পর্যন্ত ওই এলাকায় গোপন তদন্ত করে অভিযোগের কোন সত্যতা পায়নি। বরং যিনি অভিযোগ দিয়েছেন তািনি সহ তার আত্মীয়-স্বজন ও সমর্থকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক ভাগে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

তবে গত ১৫ জুন মঙ্গলবার সকালে উদয়কাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো.. জাকির হোসেন প্রতিপক্ষ প্রার্থী মো. জাকির তালুকদার ও তার লোকজনের বিরুদ্ধে যেসব অভিযোগ এনে বরিশাল রেঞ্জের ডিআইজি,জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,জেলা নির্বাচন কর্মকর্তা,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা.ওসি,উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রির্টার্নি কর্মকর্তা ( উপজেলা সমাজসেবা কর্মকর্তা) সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তা সঠিক বলে মনে হয়নি অনুসন্ধানি টিমের কাছে।

সরেজমিনে ওই এলাকায় থাকাকালীন ওই এলাকার শেখ শহিদুল ইসলাম (৫০), ছালাম হাওলাদার (৫৩), মো. হারুন গাজী ( ৬২), একই ওয়ার্ডের বাবুল ফকিরের স্ত্রী রাশিদা বেগম (৩৮) ও মালেক খানের স্ত্রী শাহিদা বেগমসহ আরও অনেকে জানান, নির্বাচনকে কেন্দ্র করে জাকির হোসেন যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। তিনি যেদিন অভিযোগ করেছেন সেদিনও ভোরে তিনিসহ তার সমর্থকরা ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগ করেছেন।

এমনকি তাদের বাড়িতেও জাকির মেম্বার ও কার সমর্থকরা ভোট চাইতে এসেছিলেন। এখানে নির্বাচন নিয়ে কোন পক্ষই প্রভাব বিস্তার করছেন না। বরং আওয়ামী লীগ সরকারের সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উপজেলার একটি প্রভাবশালী মহলের মদদে সঠিক নয় এমন মনগড়া অভিযোগ করেছেন। যাতে করে সরবারেরও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে তারা মনে করেন। এ প্রসঙ্গে উদয়কাঠি ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকির তালুকদার বলেন শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষ প্রার্থী বর্তমান মেম্বার জাকির হোসেন বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। ২১ জুন এনাকাবাসী ব্যালটের মাধ্যমে তার এ ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবেন।

এবিষয়ে ওই এলাকার মসজিদের ইমাম, শিক্ষক ও সচেতন মানুষ মনে করেন তাদের এলাকার মানুষকে সন্ত্রাসী তকমায় রূপান্তর করতে বর্তমান মেম্বার যে ছক এঁটেছেন এ ঘটনায় তারা মর্মাহত। উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর,সাবলিল ও সুষ্ঠু পরিবেশে অতীতের ন্যায় এবারের নির্বাচনও তেতলা মধুর ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ইউপি নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে প্রভাবশালীদের মদদে মিথ্যা অভিযোগ।

আপডেট সময় : ১০:৫২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১