সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জুয়ার ৭ লাখ টাকা পরিশোধ করতে না পারায় যুবকের আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
টাঙ্গাইলের ভুঞাপুরে জুয়ার জন্য ঋণ নেয়া সাত লাখ টাকা পরিশোধ করতে না পারায় বিষপানে আত্মহত্যা করেছেন শরীফ (৩৫) নামের এক যুবক।

বুধবার (১৬ জুন) রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শরীফ একই গ্রামের উখিলা শেখের ছেলে।

জানা যায়, বুধবার রাতে শরীফ নিজ বাড়িতে বিষপান করেন। এরপর স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

তিনি জানান, শরীফ বিভিন্ন এলাকায় গিয়ে জুয়া খেলতেন। জুয়া খেলার জন্য জুয়ারিদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা ঋণ করেন তিনি। বুধবার রাতেই এ ঋণের টাকা দেয়ার কথা ছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় বিষপানে আত্মহত্যা করেন তিনি।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব মিয়া বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ জুন) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুয়ার ৭ লাখ টাকা পরিশোধ করতে না পারায় যুবকের আত্মহত্যা।

আপডেট সময় : ১১:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১