সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবুগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাসপাতালে লাশ ফেলে স্বামী পলায়ন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জে মুন্নি আক্তার (৩৫) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চরআগলি গ্রামের মনির হাওলাদারের বাড়িতে। নিহত গৃহবধু মুন্নি আক্তারের চাচা শাহআলম জানায়,মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নিহতের স্বামী মনির হোসেন মোবাইল ফোনে তাকে জানান, মুন্নি আক্তার বিষপান করায় তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে তিনিসহ তাদের পরিবার হাসপাতালে ছুঁটে যান। রাত সাড়ে ৯ টার দিকে মুন্নি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নি আক্তার মৃত্যু বরণ করেন। মুন্নি আক্তারের মৃত্যুর খবরে স্বামী মনির হোসেন হাসপাতাল থেকে পালিয়ে যায়। নিহতের চাচা শাহআলম অভিযোগ করে বলেন, আমার ভাতিজিকে তার শ্বাশুড়ী ও ননদ শারীরিক নির্যাতনের পর তার মুখে বিষ ঢেলে হত্যা করেছেন।
স্থানীয় সূত্রজানা গেছে, বিয়ের পর থেকে প্রায়ই শাশুড়ি ও ননদের সাথে পারিবারিক কলহ লেগেই থাকাতো। গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে শ্বাশুড়ী ও ননদ মিলে গৃহবধুকে মারধর করলে গৃহবধু অভিমানে বিষপান করেন। স্থানীয়রা মুন্নি আক্তারকে উদ্ধার করে গৌরনদী উপজেলার আশুকাঠী হাসপাতালে ভর্তি করেন।মুুন্নি আক্তারের অবস্থা আশংকাজনক হওয়া কতর্ব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নি আক্তারের মৃত্যু হয়। এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান,বরিশাল কোতোয়লী মডেল থানা পুলিশ গৃহবধুর লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্থান্তর করছে। তিনি বলেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহত মুন্নি আক্তার উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের মোঃ করিম হাওলাদারের মেয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাসপাতালে লাশ ফেলে স্বামী পলায়ন।

আপডেট সময় : ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১