সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালের সঙ্গে খুলনা বিভাগের সড়ক যোগাযোগ বন্ধের সুপারিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: করোনার সংক্রমণ ঠেকাতে বরিশালের সঙ্গে খুলনা বিভাগের সড়ক যোগাযোগ বন্ধের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিতভাবে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণের চিত্র তুলে ধরে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

বুধবার (১৬ জুন) বিকালে তিনি জানান, বরিশাল বিভাগে করোনা সংক্রমণের হার এখনো অনেক কম। সেই তুলনায় খুলনা বিভাগের অবস্থা ভয়াবহ। এর মধ্যে যশোর, বাগেরহাট ও খুলনা জেলার মানুষ উদ্বেগজনকভাবে করোনা সংক্রমিত হয়েছেন। ওই জেলাগুলোতে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এবং মৃত্যুর হারও বেশি।

ডা. বাসুদেব কুমার দাস বলেন, বরিশাল বিভাগের সঙ্গে খুলনা, যশোর ও বাগেরহাট জেলা সড়ক পথে সরাসরি যুক্ত। এই জেলাগুলোতে মানুষের আসা-যাওয়ার মাধ্যমে সংক্রমণ বরিশাল বিভাগে অধিকহারে ছড়িয়ে পড়তে পারে। এই অবস্থায় খুলনা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের সড়ক পথে যাত্রী ও পণ্যবাহী পরিবহনগুলো নিয়ন্ত্রণ করা গেলে সংক্রমণ ঝুঁকি কমবে।

মঙ্গলবার (১৫ জুন) বিভাগীয় কমিশনারের কাছে সুপারিশ করা হয় উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, আমরা সংক্রমণ ঠেকাতে প্রস্তাবনা এনেছি। করোনা প্রতিরোধে বিভাগীয় কমিশনার দপ্তরের গঠিত কমিটি তা বিবেচনা করে দেখবেন বাস্তবায়ন করা সম্ভব কিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের সঙ্গে খুলনা বিভাগের সড়ক যোগাযোগ বন্ধের সুপারিশ।

আপডেট সময় : ০৪:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১