সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরগুনায় সুদের টাকার জন্য স্কুল শিক্ষককে মারধর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি :: বরগুনার জেলার তালতলী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সুদের টাকার জন্য বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক সাংবাদিক মোঃ মোতালিবের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে তালতলী বাজারের কর্মকার পট্টিতে এই মারধরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার ৫নং বড়বগী ইউনিয়নের কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন মো.ইদ্রিস আলী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রধান শিক্ষক ইদ্রিস আলীর সাথে মুতালিবের সুদের টাকা নিয়ে কথার কাটাকাটির সৃষ্টি হলে একপর্যায়ে আব্দুল মোতালিব উত্তেজিত হয়ে প্রধান শিক্ষক ইদ্রিস আলীর শার্টের কলার ধরে কিল-ঘুসি ও এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করেন। পরে লোহার একটি রড এনে স্কুল শিক্ষক ইদ্রিস আলীকে পিটিয়ে আহত করে।

প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, বছর খানেক আগে পারিবারিক একটু ঝামেলার কারণে টাকা-পয়সার খুব সমস্যায় ছিলাম। ঐ সময়ে মাদ্রাসার সহকারী শিক্ষক ও স্থানীয় সাংবাদিক আব্দুল মুতালিবের কাছ থেকে কিছু টাকা সুদে নিলে পরবর্তীতে আমি সে টাকার আসলসহ সুধের সিংহভাগ পরিশোধ করে দেই। সুধের ১৬ হাজার টাকা পাওনা আছে যা আগামি কুরবানি ঈদের পরে দেয়ার কথা থাকলে আজ সকাল বেলা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। জনসম্মুখে আমার জামার কলার ধরে লোহার রড দিয়ে পিটিয়েছে সুদী মুতালিব। এ বিষয়ে তালতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

এ বিষয়ে মুতালিবকে মুঠোফোনে প্রশ্ন করলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, পরে যোগাযোগ করবো। অন্য এক প্রতিবেদক তাকে প্রশ্ন করলে মারধরের কথা অস্বীকার করে বলেন, তার কাছে কিছু টাকা পয়সা পাওনা ছিল এ নিয়ে তর্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মিঞা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় সুদের টাকার জন্য স্কুল শিক্ষককে মারধর।

আপডেট সময় : ১০:২০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১