সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বাড়তি ভাড়া দিতে না চাওয়ায় যাত্রীর মাথা ফাটালেন হেলপার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে বহদ্দারহাট পুলিশ বক্স পর্যন্ত দূরত্ব আনুমানিক ১ কিলোমিটার। সাধারণ সময়ে ভাড়া ৫ টাকা। কিন্তু গাড়ির হেলপার ১০ টাকা দাবি করেন যাত্রীর কাছে। তা দিতে অপারগতা প্রকাশ করায় যাত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেন হেলপার।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ ঘটনার একটি ভিডিও। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি শনিবার দুপুরে নগরের বহদ্দারহাট মোড় এলাকার।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি গাড়ির দরজায় মাথায় হাত দিয়ে বসে আছেন। তার মাথা ফেটে রক্ত ঝড়ছে। গাড়ির যাত্রীরা হেলপারকে ধরার চেষ্টা করছেন। গাড়িটি নগরের কালুরঘাট থেকে নিউ মার্কেট (১ নম্বর রুট) পর্যন্ত চলাচল করে। গাড়ির নাম্বার চট্টমেট্রো চ: ১১-২৩১৪।

এক প্রত্যক্ষদর্শী বলেন, লোকটি কাছাকাছি দূরত্বেই নেমে গিয়েছিলেন।

৫ টাকা ভাড়া দেওয়ার পর গাড়ির হেলপার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরে লোকটি গাড়ি থেকে নেমে যাওয়া সময় হেলপার দৌঁড়ে গিয়ে গাড়ি পরিস্কার করার ব্রাশ দিয়ে তার মাথায় আঘাত করে।
প্রায় প্রতিদিনই এই রুটে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ঘটনার দিনও গাড়িতে যাত্রীর সংখ্যা বেশি ছিল। প্রতি সিটে দুইজন করে বসেছে।

আবার দাঁড়িয়েও ছিলেন অনেকে। তারপরও তারা দ্বিগুণ ভাড়া আদায় করছিল। সাধারণত ভাড়া ৫ টাকা হলেও সরকারের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধিতে ৮ টাকা হওয়ার কথা। কিন্তু এই রুটের প্রতিটি গাড়িতেই দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে।
বহদ্দারহাট পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত এসআই অধীর চৌধুরী বলেন, গত পরশু একাধিক ঘটনা ঘটেছে। সবগুলোই ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে। যাত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা আমার নজরে আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়তি ভাড়া দিতে না চাওয়ায় যাত্রীর মাথা ফাটালেন হেলপার।

আপডেট সময় : ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১