সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্বামীর যৌনাঙ্গ কেটে কড়াইয়ে ভাজলেন স্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১ ২১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: স্বামীর সঙ্গে ঝামেলা হচ্ছিল। খুব একটা নতুন কথা নয়। প্রায়ই হয়। মাথা ঠিক রাখতে পারেননি স্ত্রী। স্বামীকে রাগের মাথায় খুন করেন। তার যৌনাঙ্গ কেটে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে এসব দেখে থ। ৩৩ বছরের মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই দম্পতির বাড়ি ব্রাজিলে।

অভিযুক্তের নাম ডায়ানে ক্রিস্টিনা রডরিগ মাকাডো। ব্রাজিলের গোনকালোতে স্বামীর সঙ্গে থাকতেন তিনি। ১০ বছর আগে তাদের বিয়ে হয়। ৮ এবং ৫ বছরের দুটি সন্তানও রয়েছে। সকলে মিলে একটি পিজেরিয়া চালাতেন তারা। ২ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় ক্রিস্টিনার। ফের এক সঙ্গে থাকছিলেন দুজনে।

তবে প্রতিবেশীরা প্রায়ই তাদের ঝগড়া শুনতে পেতেন। রবিবারও সে রকমই চলছিল। ভোর ৪টের সময় বিবাদ চরমে ওঠে। তখনই স্বামীকে খুন করেন ক্রিস্টিনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেখে, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ক্রিস্টিনার স্বামী। সারা শরীরে কোপানো হয়েছে। গায়ে কোনও জামা নেই।

পুলিশের কাছে জেরায় ক্রিস্টিনা স্বীকার করেন, স্বামীর যৌনাঙ্গ কেটে নিয়েছেন তিনি। তারপর কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে ভেজে ফেলেছেন। ঘটনাস্থল থেকে ছুরিটি উদ্ধার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর যৌনাঙ্গ কেটে কড়াইয়ে ভাজলেন স্ত্রী।

আপডেট সময় : ০৭:৫৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১