চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা।
- আপডেট সময় : ০৬:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১ ১১৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় করােনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় করােনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরােধের লক্ষ্যে গঠিত চুয়াডাঙ্গা জেলা কমিটির সিদ্ধান্তের আলােকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দামুড়হুদা উপজেলায় নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি।চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলােঃ . শর্তাবলিঃ জাতীয় ও আঞ্চলিক সড়ক মহাসড়ক ও নৌপথে বা অন্য কোন জেলা উপজেলা হতে কেউ এ উপজেলায় প্রবেশ করতে কিংবা এ উপজেলা হতে অন্য কোথাও গমন করতে পারবেন না ; সকল ধরণের গণপরিবহন , জনচলাচল বন্ধ থাকবে ।
তবে জরুরি পরিসেবা , ঔষধ ও চিকিৎসা সেবা , কৃষি পণ্য ,নিত্য প্রয়ােজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহণ এবং সীমিত পরিসরে ব্যাংকিং সেবা এর আওতাবহির্ভুত থাকবে ; কাঁচাবাজার ও নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদি সকাল ০৬.০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয় – বিক্রয় করা যাবে ; শপিংমলসহ অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে ; খাবারের দোকান ও হােটেল – রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয় / সরবরাহ ( Takeaway / Online ) করা যাবে । কোনাে অবস্থাতেই হােটেল – রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না ; মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে ; জনস্বার্থে জারীকৃত এ আদেশ ১৫ জুন সকাল ০৬.০০ ঘটিকা হতে ২৮ জুন , ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে । এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।























