সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মা-ছেলেসহ তিনজনকে হত্যায় এএসআই সৌমেন বরখাস্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে এক নারী, তার ছেলে ও এক যুবককে হত্যার অভিযোগে আটক এএসআই সৌমেন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৩ জুন) সন্ধ্যায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক সৌমেন খুলনা জেলার ফুলতলা থানার পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই)। রোববার সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। তিনি ছুটি না নিয়ে আনঅফিশিয়ালি কুষ্টিয়ায় গিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেন। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।

এ বিষয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব শেখ বলেন, সকালে রোলকলের (হাজিরা) সময় সৌমেন রায় অনুপস্থিত ছিলেন। তার নামে বরাদ্দ থাকা সরকারি পিস্তল ও গুলি নিয়ে তিনি বের হন। সৌমেন রায় ২০২০ সালের ডিসেম্বর থেকে ফুলতলা থানায় কর্মরত আছেন বলে জানান ওসি।

এর আগে রোববার সকালে কুষ্টিয়ার কাস্টম মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে এক নারী ও তার শিশুসন্তানসহ তিনজনকে গুলি করে হত্যা করে সৌমেন রায়। পরে পিস্তলসহ তাকে আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা-ছেলেসহ তিনজনকে হত্যায় এএসআই সৌমেন বরখাস্ত।

আপডেট সময় : ০৪:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১