সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় ইয়াবা সহ ঝালকাঠির মাদক কারবারি বিশ্বজিৎ আটক।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ৯৩ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি :-
বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রাম থেকে বিশ্বজিৎ দাস (৪৮) নামের ঝালকাঠির এক মাদক কারবারিকে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ।
১২জুন শনিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে সদর ইউনিয়নের গাভা স্কুলের সামনে থেকে বানারীপাড়া থানা পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা গেছে,আটককৃত আসামির বাড়ি ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের শিতলাখোলা এলাকায়। সে ঝালকাঠির চিহৃিত মাদক কারবারি।
এবিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।###























