সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ভোলায় তথ্য গোপন করে একাধিক বিয়ে করে ২ নারী গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি :: ভোলায় তথ্য গোপন করে নুর নাহার এবং তামান্না আক্তার নামে দুইটি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১১ জুন) রাত ৯টার দিকে ভোলা শহরের পৌর ৭ নম্বর ওয়ার্ডের সাগর বেকারির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, গ্রেপ্তার ওই নারী নুর নাহার, পিতার নাম রফিকুল ইসলাম, মাতার নাম হনুফা বিবি, স্বামী মো. মহিউদ্দিন, বর্তমান ও স্থায়ী ঠিকানা আমির হোসেন ডাক্তার বাড়ি, গ্রাম কালুপুর, ১ নম্বর ওয়ার্ড ইলিশা ইউনিয়ন, ভোলা সদর, ভোলা পরিচয়ে আইডি নম্বর ৬৪০১৩৫৮২১০ জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। এরপর তথ্য গোপন করে আরেকবার নিজের নাম তামান্না আকতার, পিতা- শামসুল হক দুলাল, মাতা- মনোয়ারা বেগম, বর্তমান ও স্থায়ী ঠিকানা মুসলিম পাড়া সড়ক, ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম উকিল পাড়া, ভোলা সদর, ভোলা পরিচয় ব্যবহার করে ভোটার আইডি নম্বর ৯৫৭৮৭৬২৯০৯ আরেকটি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন।

পরে গত বুধবার (৯ জুন) জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০-এর ধারা ১৪ ও ১৫ অনুযায়ী মিথ্যা তথ্য প্রদান এবং একাধিক পরিচয়পত্র গ্রহণের অপরাধে ভোলা সদর উপজেলার নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খান বাদী হয়ে মামলা করেন।

তিনি আরও জানান, ওই মামলার পরিপ্রেক্ষিতে আমরা শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এদিকে গ্রেফতার ওই নারীর বিরুদ্ধে গত বছর ২৬ অক্টোবর ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ মহিউদ্দিন নামে তার এক স্বামী। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নুর নাহার নাম ব্যবহার করে তাকে বিয়ে করেন ওই নারী। বিয়ের পর তার এবং তার পরিবারের বিরুদ্ধে ১০টি মিথ্যা মামলা দায়ের করে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

এছাড়াও তিনি ওই নারীর বিরুদ্ধে একাধিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাধিক বিয়ের অভিযোগও করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় তথ্য গোপন করে একাধিক বিয়ে করে ২ নারী গ্রেপ্তার।

আপডেট সময় : ১১:২৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১