সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবুগঞ্জে নির্বাচনি সংহিসতায় দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংহিসতায় আওয়ামীলীগের প্রার্থীর দুইটি মাইক ভাংচুর লুট এবং স্বতন্ত্র প্রার্থী সর্মথকদের দুটি মটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ঊভয় পক্ষের অন্তত ১০জন। এঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলনদিয়া বাজার সংলগ্ন এলাকায়। এ ব্যাপারে উভয় পক্ষ বাবুগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে বলে বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান জানিয়েছে। এঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থীর পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল আহসান হিমু খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার কর্মী সমর্থকরা গনসংযোগ শেষে শিলনদিয়া বাজার দিয়ে মোটরসাইকেল বহর নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের প্রার্থী তারিকুল ইসলাম তারেক তার নেতা-কর্মীরা মোটরসাইকেল বহরে উপর হামলা চালিয়ে তার কর্মী সমর্থকদের বেধরক মারপিট করে ও ২ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা সংর্ঘষের ঘটনা ঘটে। মটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা অস্বীকার করে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান হিমু খান বাবুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি। তার আপন চাচাতো ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান জয়। ছাত্রলীগের সভাপতির ক্ষমতার প্রভাব খাটিয়ে বিএনপি নেতাকর্মীরা আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে তাই আজ জাহাঙ্গীরনগর ইউনিয়ন আ’লীগের নেতাকর্মী বিএনপির নেতাকর্মীর কাছে জিম্মি হয়ে পড়েছেন। তিনি আরো বলেন, পূর্ব নির্ধারিত অনুযায়ী বৃহস্পতিবার বিকালে শিলনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তার নেতাকর্মীরা শিলনদিয়া বাজারে চা পান করতে যায়। এসময় বিএনপির সহ-সভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান হিমু খান তার চাচাতো ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান জয়ের ক্ষমতার প্রভাব খাটিয়ে তার দলীয় বিএনপি নেতাকমীসহ ১০/১৫টি মটরসাইকেল বহর নিয়ে শিলনদিয়া বাজারে আসেন এবং তার এক কর্মী আগ্নে অস্ত্র উচু করে নৌকার প্রার্থী ও কর্মী সর্মথকদের ভয়ভীতি প্রদর্শন করায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচারের দুই মাইক ভাঙচুর ও একটি মাইকের মেশিন লুট করে নিয়ে যায়। এব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান হিমু খান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা শিলনদিয়া বাজার দিয়ে যাওয়ার সময় নৌকা প্রতিকের লোকজন আমাদের মটরসাইকেল বহরে হামলা করলে সংর্ঘষ হয়। এ ব্যাপারে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বলেন, সংর্ঘষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাতে তিনি অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন। এ ঘটনায় উভয় পক্ষ বাবুগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন বলে ওসি মাহবুবুর রহমান সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় জাহাঙ্গীর নগর ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে নির্বাচনি সংহিসতায় দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ।

আপডেট সময় : ০৮:৪৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১